ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার প্রথম প্রহরে এনারহোডার নগরীতে গোলাবর্ষণ শুরু করেছে। সেখানে জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) অবস্থিত।
পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ কথা জানায়। খবর তাসের।
স্থানীয় প্রশাসন জানায়, ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে এনারহোডারে গোলাবর্ষণ করছে। নগরীর বিভিন্ন অংশ লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
ইউক্রেনের এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বা স্থানীয় অবকাঠামোর ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন জানায়, ইউক্রেন বাহিনী জাপোরোঝিয়া এনপিপি লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করেছে। এ সময় তারা যুক্তরাষ্ট্রের তৈরি এম-৭৭৭ কামান ব্যবহার করে।
এনারহোডার ইউক্রেনের সামরিক বাহিনীর বারংবার হামলার শিকার হচ্ছে। এ নগরীতে জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ স্থাপনা।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ ময়দানে আবারো প্রেমের গোলাপ
এসব হামলার ফলে এ কেন্দ্রের কাছের কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে। কেন্দ্রটির ছয়টি ইউনিটের সবক’টি বর্তমানে বন্ধ রয়েছে।
একাত্তর/আরএ