মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল ট্রাম্পদের হাতে। আর এর মধ্যদিয়ে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্রুতই জানা যাবে চূড়ান্ত ফলাফল।
দেশটির আইন অনুযায়ী, পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেত হয়, যা পেয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে ২১১টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই জানা যাবে কোন দল কতগুলো আসন পেয়েছে।
এবিসি নিউজ বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় পাওয়ার মাধ্যমে রিপাবলিকান পার্টি এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এর ফলে রিপাবলিকানরা আগামী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের কার্যসূচী বাস্তবায়ন স্থবির করে দেওয়ার সুযোগ পেলো। একইসাথে বাইডেনের একাধিক উদ্যোগ আর আলোর মুখ দেখবে না বলেও ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া নতুন করে চাপ আসতে পারে ইউক্রেন ইস্যুতেও।
আরও পড়ুন: সরকার কাপুরুষের মতো মিথ্যা-গায়েবি মামলা দিচ্ছে: ফখরুল
এদিকে বাইডেনের দল হেরে যাওয়ায় ক্ষমাতা হারালেন আলোচিত স্পিকার ন্যান্সি পেলোসি। ধারণা করা হচ্ছে, মার্কিন নিম্নকক্ষের নতুন স্পিকার হতে পারেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
তবে দলের পরাজয়ের পরও বাইডেন বলেছেন, তিনি সবার সঙ্গে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের জন্য তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান।
সবশেষ অথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পেয়েছে ২১৮টি। দলটি ২২৩টি আসন পেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। আর ডেমোক্র্যাটরা ২১২টি থেকে ২১৭টি আসন পেতে পারে।
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
একাত্তর/আরবিএস