যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেসাপেকে ওয়ালমার্টের একটি দোকানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) ১০টা ১২ মিনিটের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকধারী নিজেও এসময় মারা গেছেন। খবর বিবিসির।
তবে, তাৎক্ষণিকভাবে ঠিক কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা সম্ভব হয়নি।
ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, এটি একটি দুঃখজনক ঘটনা। আইনপ্রয়োগকারী সংস্থার সাথে তারা যৌথভাবে কাজ করছে।
ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস বলেন, আমেরিকার সর্বশেষ এই গণশুটিংয়ের বিষয়টি ‘হৃদয়বিদারক’।
তিনি নিজের টুইটার পোস্টে বলেন, এখন থেকে এই মহামারি আকার ধারণ করা বন্দুক সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নিবো না।
চেসাপিক পুলিশের মুখপাত্র লিও কসিনস্কি গণমাধ্যম ব্রিফিং এ জানান, পুলিশ ঘটনাস্থলে বন্দুক হামলার প্রমাণ পেয়েছে। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।
কোসিনস্কি আরো জানান, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
কসিনস্কি মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও জানান, মৃতের সংখ্যা ‘১০ বা তার চেয়ে কম’ হতে পারে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি নাইটক্লাবে হামলার মাত্র কয়েকদিন বাদে আবার একই ধরনের ঘটনা ঘটলো এবার। সে সময় অন্তত ৫ জনের মৃত্যু হয়। আহত হন আরো ১৭ জন।
আরও পড়ুন: ইউক্রেনের সেনা প্রশিক্ষণে ইউরোপের আরো এক দেশের অস্বীকৃতি
২০১৯ সালে টেক্সাসের এল পাসো শহরের একটি ওয়ালমার্টের স্টোরে গুলিতে ২৩ জন নিহত হয়েছিল।
একাত্তর/আরএ