যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস মঙ্গলবার (২৯ নভেম্বর) এ তথ্য জানায়।
একইসঙ্গে সংস্থাটি ভয়ংকর টর্নেডোর বিষয়ে সতর্ক করেছে।
বুধবার (৩০ নভেম্বর) আবহাওয়া সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, নিন্ম থেকে মধ্য মিসিসিপি উপত্যকা, মধ্য-দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের কিছু অংশে ভয়াবহ বজ্রঝড় শক্তিশালী টর্নেডো এবং বড়ো বড়ো শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাস আনছে।
এতে আরো বলা হয়, টর্নেডো সর্তকতা বজায় রয়েছে। বিশেষ করে মধ্য মিসিসিপি, উত্তরপূর্ব লুজিয়ানা ও দক্ষিণ-পশ্চিম আরকানসাসে শক্তিশালী টর্নেডো বয়ে যেতে পারে।
আরও পড়ুন: বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে মিত্রদের সহযোগিতা চায় ইউক্রেন
এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পূর্ব টেক্সাস ও টেনেসিতেও ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। টর্নেডোর বিষয়ে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।
একাত্তর/আরএ