ছয় বছরের ছাত্রের গুলিতে আহত শ্রেণি শিক্ষক!

আমেরিকায় বন্দুকবাজির ঘটনা নতুন কোনো বিষয় নয়। কিছুদিন পরপরই খবরের শিরোনামে আসে বন্দুকবাজির নতুন ঘটনা। এবার দেশটির ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে শিউরে ওঠার মতো বন্দুকবাজির ঘটনা ঘটেছে। 

ছয় বছরের বালকের হাতে গুলিবিদ্ধ হয়েছেন তারই ক্লাস টিচার। শুক্রবার ফার্স্ট গ্রেডের ক্লাস নিচ্ছিলেন রিচনিক এলিমেন্টারি স্কুলের ওই শিক্ষিক।

ক্লাসের মধ্যেই এক ছাত্রের সঙ্গে তর্ক হয় তার। আচমকাই ব্যাগ থেকে অস্ত্র বের করে সোজা ওই শিক্ষককে গুলি করে ছয় বছর বয়সী সেই বালক।

সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ক্লাসের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ভার্জিনিয়া স্টেটের পুলিশ। 


গুলিবিদ্ধ অবস্থায় ওই নারী শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ৩০ বছর বয়সী শিক্ষক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

গুলি চালানো ছাত্রকে এরিইমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন: এতো স্বর্ণের দাম এর আগে দেখেনি দেশ

কীভাবে একটি ছয় বছরের বালকের কাছে ওই অস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

ব্যাগে করে ক্লাসের মধ্যে অস্ত্র নিয়ে এসেছিলো ওই পড়ুয়া। যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এই ঘটনা আমেরিকায় আবারও অস্ত্র বিতর্ক উসকে দিয়েছে।


একাত্তর/এসি