এতো স্বর্ণের দাম এর আগে দেখেনি দেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। এবারের দাম বৃদ্ধির ফলে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেলো। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ২৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। 

বাজুস জানায়, রোববার (৮ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

এর আগে গত ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের কম সময়ের মধ্যে দেশের বাজারে পাঁচ দফা সোনার দাম বাড়লো।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা আগে ৮৮ হাজার ৪১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম  দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৪ হাজার ৩৮৯ টাকা। 

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ২৪১ টাকায় বিক্রি হবে, যা আছে ছিল ৭২ হাজার ৩১৭ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে এক হাজার ৯২৪ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০ হাজার ৩০৩ টাকা।

image


স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৯৯ বাড়িয়ে এক হাজার এক হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রূপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


একাত্তর/এসি

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর