সম্প্রতি চীনের তিন সন্তান নীতি নারীদের চাকরি নেয়া এবং কর্মক্ষেত্রে বৈষম্য বাড়বে বলে আশঙ্কা করেছেন হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনে নারীরা কর্মক্ষেত্রে এবং চাকরি গ্রহণে বৈষম্যের শিকার হয়েছেন। এই সংস্থাটি মনে করছে, চীনের এই তিন নীতি যথাযথভাবে কার্যকর হলে কঠিন বৈষম্যের শিকার হবেন নারীরা। আর এতে সংকট বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
দীর্ঘ সময় ধরে, ‘এক সন্তান নীতি’ চালু রেখেছিলো চীন। এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানা, চাকরিচ্যুত হওয়া, এমনকী কখনও কখনও গর্ভপাতেও বাধ্য করা হতো নারীদের। পরে, এই নীতি বাতিল করে ২০১৬ সালে বলা হয়, দম্পতিরা দুটি করে সন্তান নিতে পারবেন।
সম্প্রতি চীনের জনসংখ্যা কমে যাওয়ায় দুই সন্তান নীতি বাতিল করে তিন সন্তান নীতির সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
দেশটিতে অনেকে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করেন। নারীদের অনেকের মধ্যেই এই অতিরিক্ত কর্মঘণ্টার সাথে মানিয়ে নিতে অনীহা রয়েছে। নারীদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এই ভয়ে অনেকে তাদের নিয়োগের বিষয়ে অনীহা দেখাচ্ছেন। এমনকি যেসব নারীদের ছোট বাচ্চা আছে চীনের কর্মবাজারে তাদের চাহিদাও কম।
একাত্তর/ এনএ