চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোয়াজুলু-নাটালের রিচার্ডস উপসাগর ও ডারবানে অনুষ্ঠিত বহুপাক্ষিক সামুদ্রিক মহড়ায় চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যোগ দেবে দদক্ষিণ আফ্রিকার।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।
‘মোসি টু’ নামের ওই বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার তিনশ' ৬৫ জনেরও বেশি সেনা চীনা ও রাশিয়ান সেনাদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রতিরক্ষা ও সামরিক যুদ্ধপ্রবীণ মন্ত্রী থান্ডি মোদিসে বিবৃতিতে বলেন, মহড়াটি নৌ-ব্যবস্থার আন্তঃকার্যক্ষমতা, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং জলদস্যুতাবিরোধী মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সকল দেশের জন্য উপকার বয়ে আনবে।
আরও পড়ুন: জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালের নভেম্বরে কেপটাউনে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে প্রথম মহড়ার আয়োজন করে।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো। রাশিয়া-চীনের সঙ্গে যেকোনো সামরিক মহড়ায় যাওয়ার বিষয়ে অন্যান্য দেশগুলোকে নিষেধ করে আসছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা।
একাত্তর/আরবিএস