দীর্ঘ সময় বৈশ্বিক মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকার পর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা এবং কোটা বাদ দেয়ায় আগামী সপ্তাহে হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে পুরো সীমানাজুড়ে পুনরায় ভ্রমণের সুবিধা উন্মুক্ত করছে চীন।
আধা-স্বায়ত্তশাসিত শহর দুটিই বেইজিংয়ের শূন্য-কোভিড কৌশলে প্রায় তিন বছর ধরে আটকে ছিলো। এতে পরিবার বিভক্ত হয়ে পড়েছে, পর্যটন বন্ধ হয়ে গেছে এবং ব্যবসা-বাণিজ্য ধুকছে।
হংকং এবং ম্যাকাও বিষয়ক স্টেট কাউন্সিল কার্যালয় শুক্রবার (৩ জানুয়ারি) একথা জানিয়েছে।
৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অবশিষ্ট সমস্ত বিধি-নিষেধ প্রত্যাহার করা হবে। গ্রুপ ট্যুর পুনরায় শুরু হবে।
বেইজিং আকস্মিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জানুয়ারিতে হংকং এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যে সীমান্তজুড়ে সীমিত ভ্রমণ আবার শুরু হয়েছে।
প্রাথমিকভাবে প্রতিদিন মাত্র ৬০ হাজার লোককে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, তাদেরকে করোনা নেগেটিভ পিসিআর টেস্ট দেখাতে হয়েছে।
আরও পড়ুন: সম্মেলনে বসছে ইইউ ও ইউক্রেন, দ্রুত সদস্যপদের আশা নেই
হংকং আশা করছে, দর্শনার্থীদের আগমন পুনরায় বাড়বে। অর্থনীতি আবার চাঙ্গা হবে।
দেশটির নেতা জন লি বলেছেন, টিকাবিহীন বিদেশী ভ্রমণকারীদের হংকং থেকে পুনরায় ভ্রমণের অনুমতি দেওয়া হবে তবে সোমবারের আগ পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট প্রয়োজন হবে।
একাত্তর/আরএ