চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯০

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:৪৫ পিএম

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শানসি প্রদেশের 'তংঝো গ্রুপ' পরিচালিত 'লিউশেনইউ কয়লা খনিতে' এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে যখন এই বিস্ফোরণটি ঘটে, তখন খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই তড়িঘড়ি করে কয়েকশ’ উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যাম্বুলেন্সের সারিকে পেছনে রেখে প্যারামেডিকসরা স্ট্রেচারে করে আহত ও নিহতদের উদ্ধার করে নিয়ে আসছেন। এখন পর্যন্ত খনি থেকে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও সেখানে উদ্ধার অভিযান পুরোদমে চলছে।

এই ভয়াবহ খনি দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের চিকিৎসা এবং খনির ভেতরে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতায় কোনো ধরনের খামতি না রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পরপরই কয়লা খনিটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই গ্যাস বিস্ফোরণ ঘটেছে তা এখনও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তদন্তে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খনির ভেতরে অত্যন্ত বিষাক্ত এবং গন্ধহীন 'কার্বন মনোক্সাইড' গ্যাসের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে।

ভৌগোলিকভাবে শানসি প্রদেশটি চীনের অন্যতম দরিদ্র অঞ্চল হলেও একে দেশটির 'কয়লা খনির রাজধানী' হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০০০ সালের শুরুর দিকে চীনের কয়লা খনি শিল্পে এই ধরনের মারাত্মক দুর্ঘটনা নিত্যদিনের বিষয় ছিল। সাম্প্রতিক বছরগুলোতে খনি সুরক্ষার নিয়মকানুন বেশ কঠোর করা হলেও এখনও প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। যেমন ২০২৩ সালে উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি উন্মুক্ত কয়লা খনি ধসে ৫৩ জন মারা যান এবং ২০০৯ সালে উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

বিশ্বজুড়ে রেকর্ড গতিতে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করলেও, চীন এখনও বিশ্বের সবচেয়ে বড় কয়লা ভোক্তা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। আর এই বিপুল জ্বালানি চাহিদা মেটাতে গিয়েই শানসি প্রদেশের মতো খনিগুলোতে বারবার ঝরছে নিরীহ শ্রমিকদের তাজা প্রাণ।

তথ্যসূত্র: বিবিসি

এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর