ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই তরুণ নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: আলজাজিরা।
নিহত ওই তরুণের নাম আব্দুল্লাহ সামি কালালেহ (২৬) বলে বিবৃতিতে জানানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য তাদের সদস্যদের ওপর ‘হামলা’র কথা বলেছে। তাদের দাবি, কালালেহ এক সৈন্যের ওপর আক্রমণের চেষ্টা চালালে অন্য এক সৈন্য তাকে গুলি করেন। তবে তার কাছে কোনো অস্ত্র ছিলো না বলেও স্বীকার করেন তারা।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোকার তুর্ক শুক্রবার সকালে ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘টেসলা টুইট জালিয়াতি’ মামলায় খালাস ইলন মাস্ক
উল্লেখ্য, আব্দুল্লাহ সামি কালালেহ নিহত হওয়ার মধ্য দিয়ে এ বছরের কয়দিনে ৩৬ ফিলিস্তিনি নিহত হলো। এদের মধ্যে আট শিশু ও একজন বয়স্ক নারী রয়েছে।
একাত্তর/জো