রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক, ফরাসী রাজধানীর এই টাওয়ারটি। খবর এএফপির।
উপরের অংশে নীল আর নীচে হলুদ আলোয় সজ্জিত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে।
আরও পড়ুন: 'চীন পারমাণবিক প্রতিযোগিতায় জড়াবে না'
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে প্রদান করা হবে ইউক্রেনকে।
একাত্তর/আরএ