'চীন পারমাণবিক প্রতিযোগিতায় জড়াবে না'

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে রোজই বাড়ছে পারমাণবিক ঝুঁকি। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এ শঙ্কার কথা আগেই জানিয়েছে। রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীনের দিকে আঙুল সংস্থাগুলোর। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন।   

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই বলেছেন, চীন যেকোনো সময় ও পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার না করার নীতি মেলে চলে। পাশাপাশি পারমাণবিক অস্ত্রবিহীন দেশ ও অঞ্চলে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয়।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে ফেই এ কথা বলেন।  

ফেই বলেন, চীনের পারমাণবিক নীতি উচ্চ মানের স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও পূর্বাভাসের যোগ্যতা রাখে। চীন কোনো দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য ন্যূনতম প্রয়োজনীয় পর্যায়ের পারমাণবিক শক্তি ধরে রাখবে। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার আছে, এখনও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে পারমাণবিক শক্তি উন্নত করা হচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানা কমছে এবং পারমাণবিক প্রতিরক্ষামূলক ছাতা জোরদার করেছে। যুক্তরাষ্ট্র বারবার তথাকথিত ‘চীনের পারমাণবিক হুমকি’ তুলে ধরে শুধুমাত্র তার পারমাণবিক অস্ত্রাগার প্রসারিত করার ও সামরিক আধিপত্য বজায় রাখার জন্য অজুহাত খোঁজে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের এক বছর, অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান

এদিকে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। এমন কিছু করলে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তবে মার্কিন হুমকিকে গুরুত্ব না দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। 


একাত্তর/আরবিএস  

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর