অর্থ সংকটে শ্রীলঙ্কার স্থানীয় নির্বাচন স্থগিত

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে লঙ্কান নির্বাচন কমিশন। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের পরবর্তী সময় আগামী ৩ মার্চ জানানো হবে। খবর: এনডিটিভি।

লঙ্কান নির্বাচন কমিশন বলছে, প্রয়োজনীয় তহবিলের জন্য তারা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করেছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। 

আরও পড়ুন: ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি আনবে না: চীন

সম্প্রতি, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে স্থানীয় সরকার নির্বাচন মে মাস পর্যন্ত স্থগিত রাখতে একটি পিটিশন জমা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ছিল সেই পিটিশনের ওপর শুনানি। কিন্তু সর্বোচ্চ আদালত এক সিদ্ধান্তে সেই শুনানি মুলতবি করার পরদিনই নির্বাচন স্থগিত করল কমিশন।


একাত্তর/জো