ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি আনবে না: চীন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ পিএম

ইউক্রেনে যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে চীন বলছে, ‘নিষ্ঠুর বাস্তবতা’ হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে এই মন্তব্য করেন। খবর: আলজাজিরা। 

রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বেইজিংকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সতর্ক করার কয়েকদিন পর চীন এমন মন্তব্য করল।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে এবং রাশিয়াসহ আরও সাতটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 

এই প্রস্তাব পাশের মাত্র কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এল।

আরও পড়ুন: ইউক্রেনে প্রতিশ্রুত লেপার্ড ট্যাঙ্ক পাঠালো পোল্যান্ড

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, আগুনে ঘি ঢালা হলে তা কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে। দ্বন্দ্বকে দীর্ঘায়িত করা এবং সম্প্রসারিত করা হলে তা কেবল সাধারণ মানুষকে আরও বেশি মূল্য দিতে বাধ্য করবে।


একাত্তর/জো

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর