পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত এ পরোয়ানা জারি করে। 

আগামী ৭ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। খবর: দ্য ডন।

২০২১ সালের ১৫ এপ্রিল ও ২০২২ সালের ২৯ জানুয়ারি বিচার বিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে সানাউল্লাহর বিরুদ্ধে গুজরাটের শিল্পাঞ্চল থানায় মামলা করেন পাকিস্তান মুসলিম লিগ-কিউ (পিএমএল-কিউ) নেতা শেখ শাহকাজ আসলাম। সেই মামলার পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করে এ পরোয়ানা জারি করে।

এর আগে, পুলিশ মামলাটি বাতিল করে আদালতে একটি প্রতিবেদন জমা দেয়। পরে আদালত ওই প্রতিবেদন বাতিল করে দেয় ও মন্ত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন: একমাসে আদানির সম্পদ কমলো ১২ লাখ কোটি রুপি

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ সুপার (ডিএসপি) ও তদন্ত উইংয়ের পুলিশ সুপারকে (এসপি) কারণ দর্শানোর নোটিশ দিয়ে সানাউল্লাহকে আগামী ৭ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দেন ওই আদালতের বিচারক রানা জাহিদ ইকবাল।


একাত্তর/জো