যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থায় ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩০ দিনের মধ্যে অ্যাপটি সরানোর নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। খবর: রয়টার্স।
উল্লেখ্য, গত বছরের শেষ নাগাদ চীনা এ অ্যাপটি নিষিদ্ধে একটি নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
সরকারি সংস্থাগুলোকে দেওয়া এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উপাত্তগুলো সুরক্ষিত রাখতে সব সরকারি সংস্থাগুলোকে তাদের মুঠোফোন ও ডিভাইস থেকে অবশ্যই টিকটক সরিয়ে ফেলতে হবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি সংস্থার বাইরে সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই টিকটক ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ভারতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি
এর আগে, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও তাইওয়ানসহ যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে টিকটকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
একাত্তর/জো