তীব্র লড়াইয়ের পর বাখমুত ঘেরাওয়ের দ্বারপ্রান্তে রাশিয়া

অবরুদ্ধ ইউক্রেনীয় শহর বাখমুতকে পুরোপুরি দখল করে নিতে শহরের চারপাশের রুটগুলোতে ভারী গুলিবর্ষণ করেছে রাশিয়ান সৈন্যরা। এযাবৎকালের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ছয় মাসের সবচেয়ে বড় বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া। 

শনিবার (৪ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুত শহর প্রায় সম্পূর্ণরূপে বেষ্টন করে নেয়ার দাবি করেছে ওয়াগনার প্রাইভেট আর্মির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সাত মাসেরও বেশি সময় ধরে আক্রমণে শহরটি প্রায় ধংসস্তুপে পরিণত হয়েছে। 

বাখমুত থেকে পশ্চিম দিকের রুটগুলিতে তীব্র রাশিয়ান গোলাবর্ষণ পর্যবেক্ষণ করেছে রয়টার্স। এটি শহরের ভিতরে এবং বাইরে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশকে বাধা দেওয়ার একটি আপাত প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ান ট্যাঙ্কের গোলাগুলিতে খ্রোমোভ শহরের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় সৈন্যরা ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার জন্য কাজ করছে এবং আরও সৈন্য ফ্রন্টলাইনের দিকে এগোচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে ইউক্রেন এখনও শহর ছেড়ে দিতে প্রস্তুত নয়। অন্যদিকে পশ্চিমে ইউক্রেনীয়রা প্রতিরক্ষামূলক অবস্থানের জন্য নতুন পরিখা খনন করছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিয়া একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ওয়াগনার যোদ্ধারা ক্ষতিগ্রস্ত শিল্প স্থাপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। একজন যোদ্ধাকে বলতে শোনা যায় যে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ঘেরাও ঠেকাতে বাখমুতের কাছে বসতিগুলোর অবকাঠামো ধ্বংস করছে।

ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, ফ্রন্টলাইন বাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর বিষয়ে স্থানীয় কমান্ডারদের সাথে ব্রিফিংয়ের জন্য শুক্রবার বাখমুত পরিদর্শন করেন।

আরও পড়ুন: বাইডেনের ত্বক থেকে ক্যান্সারজনিত ক্ষত অপসারণ

বাখমুতে ইউক্রেনীয় সেনা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি এসপ্রেসো টিভিকে বলেন, কিছু ইউনিটের অংশগুকে আরও সুরক্ষিত অবস্থানে ঘুরতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বাখমুতে একটি রাশিয়ান বিজয় এটিকে একটি ব্যয়বহুল শীতকালীন আক্রমণে প্রথম প্রধান পুরস্কার দেবে। মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ডনবাস শিল্প অঞ্চলের দখল সম্পন্ন করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে জানিয়েছে রাশিয়া।


একাত্তর/এসজে