বাইডেনের ত্বক থেকে ক্যান্সারজনিত ক্ষত অপসারণ

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০:৪০ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বক থেকে একটি ক্যান্সারজনিত ক্ষত অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত মাসে নিয়মিত স্বাস্থ্য স্ক্রীনিংয়ের সময় তার বুক থেকে ক্ষতটি সরানো হয়। 

শুক্রবার (৩ মার্চ) গণমাধ্যমে দেওয়া একটি নোটে বাইডেনের চিকিৎসক কেভিন ও'কনর জানান, সমস্ত ক্যান্সারযুক্ত টিস্যু সরানো হয়েছে এবং আর কোন চিকিৎসার প্রয়োজন নেই। 

তবে চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাবেন বলে যোগ করেছেন তিনি।

ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সী বাইডেনের একটি শারীরিক পরীক্ষা করানো হয়। তাকে সুস্থ এবং "ডিউটির জন্য উপযুক্ত" অবস্থায় পাওয়া গেছে বলে তখন নিশ্চিত করে হোয়াইট হাউজ।

১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতটি সরানো হয় বলে নোটে জানানো হয়েছে।

নোটে বলা হয়েছে যে, বাইডেনের শরীরে ক্যান্সারের যে ধরন পাওয়া গেছে তার নাম বেসাল সেল কার্সিনোমা। এটি সাধারণত ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, বেসাল এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা মার্কিন যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যান্সারের দুটি সবচেয়ে সাধারণ রূপ।

আরও পড়ুন: তীব্র লড়াইয়ের পর বাখমুত ঘেরাওয়ের দ্বারপ্রান্তে রাশিয়া

জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের তিনটি ক্ষত অপসারণ করা হয়। তাদের মধ্যে দুটি পরে বেসাল সেল কার্সিনোমার পরীক্ষায় পজিটিভ আসে। 

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে তার শরীর থেকে বেশ কয়েকটি নন-মেলানোমা স্কিন ক্যান্সার অপসারণ করা হয়। 


একাত্তর/এসজে 

ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরইমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার হাড়ে।
হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতে মুখ খুলেই ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর