ভারতের নয়াদিল্লিতে হুড়মুড় করে একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়েছে।
বুধবার (৮ মার্চ) রাজধানীর ভজনপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত তথ্য পাওয়া যায়নি। ভবন ধসের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, এদিন বেলা তিনটা পাঁচ মিনিটে ফায়ার বিভাগ ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযান চলছে।
উত্তরপূর্ব দিল্লির সাই বাবা মন্দিরের কাছে এ ভবনটির মালিকের নাম আরিফ মালিক বলে জানা গেছে। ২০ বছর আগে তৈরি ভবনটি কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এর আগে গত ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরে যায়। পরে ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি।
একাত্তর/এআর