যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্ণিয়ায় গতকাল বুধবার এক শক্তিশালী টনের্ডো আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ঝড়ে শহরের অনেক বাড়িঘরের ছাদ উড়ে গেছে, গাড়িগুলো ছিটকে পড়েছে এদিক সেদিক। পানিতে তলিয়ে গেছে শহরের বেশির এলাকা।
অন্যদিকে শহরটির চলমান ঠান্ডা আবহাওয়া আরও ভয়াবহ রূপ ধারন করেছে।
লস অ্যাঞ্জেলেসের কাছের মন্টিবেলো শহরে ঘূর্ণিবাতাসে জানালার কাচ ভেঙে গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্যে ছোটাছুটি করতে দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘূর্ণি সাধারণত মধ্যপ্রাচ্যে দেখা যায়।
আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
স্থানীয় এক ব্যবসায়ী সম্প্রচার কেন্দ্র ‘কেটিএলএকে’ বলেছেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। এ সময়ে আমি টর্নেডোর সামনে পড়ে গেলাম। বাতাসের প্রচন্ড ধাক্কায় আমাকে উল্টে যেতে হলো।
তিনি আরও বলেন, টর্নেডোর কারণে ভবনের ছাদ উড়ে গেছে। গাড়ির কাছ ভেঙে গেছে। গাড়ি নষ্ট হয়েছে। খুবই এলোমেলো পরিস্থিতি তৈরি হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারনে আবহাওয়া চরম হয়ে যাচ্ছে। শুকনো আবহাওয়া আরও শুষ্ক এবং আদ্র আবহাওয়া আরও আদ্র হচ্ছে।
একাত্তর/আরবিএস