ওয়াশিংটনে কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১

আপডেট : ৩১ মে ২০২৬, ০২:০০ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার লংভিউ এলাকায় অবস্থিত ‘নিপ্পন ডাইনোওয়েভ প্যাকেজিং’ কারখানায় কাগজের মণ্ড তৈরিতে ব্যবহৃত রাসায়নিক তরল হোয়াইট লিকার (সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইডের মিশ্রণ) ভর্তি একটি বিশাল ট্যাংক বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।

কাউলিটজ ২ ফায়ার অ্যান্ড রেসকিউ’র ডেপুটি চিফ কার্ট স্টিচ জানিয়েছেন, সুরক্ষিত ইনডোর এলাকাগুলোর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে এবং ড্রোনের সাহায্যে পুরো সীমানা পর্যবেক্ষণ করে নিখোঁজ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরিত ট্যাংকটিতে প্রায় ৯ লক্ষ গ্যালন (৩৪ লক্ষ লিটার) হোয়াইট লিকার ছিল। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে , এই রাসায়নিকের একটি বড় অংশ কাছাকাছি থাকা কলম্বিয়া নদীতে গিয়ে মিশেছে। তবে স্বস্তির বিষয় হলো, লংভিউ শহরের বাতাস এবং খাবার পানির গুণগত মান পরীক্ষা করে এখন পর্যন্ত মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে জাপানের দ্বিতীয় বৃহত্তম কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’ ২২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে এই কারখানাটি কিনে তাদের এই সহযোগী প্রতিষ্ঠানটি চালু করেছিল।

 

এআরএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর