ভারতে গ্রীষ্মের দাপট শুরু

ভারতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে গ্রীষ্মের দাপট। 

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অধিকাংশ রাজ্যে আগামী পাঁচদিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

তবে একই সঙ্গে কোথাও কোথাও ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা ও ছত্তিশগড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে এই রাজ্যগুলোতে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: ভারত সফরে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী

গ্রীষ্মে এই রাজ্যগুলোতে তাপপ্রবাহ হয়েই থাকে। তবে এ বছর তাপপ্রবাহের দিনগুলোর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।


একাত্তর/জো