মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানে বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত পাজিগি শহরে এ বিমান হামলা চালানো হয়েছে। খবর: বিবিসি, আল জাজিরা।
ক্ষমতা দখলের পর এটি জান্তাবাহিনীর সবচেয়ে নৃশংস হামলা বলে বলছে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মিডিয়াগুলো।
ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগাইং এলাকার পাজিগি শহরে এ হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে জড়ো হয় বাসিন্দারা। এর পরপরই জঙ্গিবিমান দিয়ে আক্রমণ চালানো হয়। এরপর এমআই-৩৫ হেলিকপ্টারে করে চলে হামলা। হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ক্রিমিয়া উপদ্বীপে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা
২০২১ সালে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপরই থেকে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন চলছে। ক্ষমতা দখলের পর ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬০০ বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার।
একাত্তর/জো