আলজাজিরার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ

ক্রিমিয়া উপদ্বীপে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

রাশিয়া কর্তৃক অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের প্রচেষ্টার আশঙ্কায় সেখানে রুশ বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা। বিশেষজ্ঞরা বলছেন, সেই প্রতিরক্ষা এমন যেকোনও প্রচেষ্টাকে কঠিন এবং রক্তাক্ত করে তুলতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার আট বছর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। ১৯৯১ সালের সীমানা পুনরুদ্ধারকে বিজয় হিসেবে দেখার কথা স্পষ্টভাবে জানিয়েছে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। জাতিসংঘ এবং ইউক্রেনের সমস্ত পশ্চিমা মিত্ররাও সেই সীমানাকে স্বীকৃতি দেয়, যার মধ্যে ক্রিমিয়াও অন্তর্ভুক্ত। 

আল জাজিরার সানাদ নিউজ ভেরিফিকেশন এবং মনিটরিং ইউনিটের তদন্তে দেখা গেছে, বসন্তে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের আশঙ্কায় ফেব্রুয়ারী ও মার্চের মধ্যে ক্রিমিয়ান সীমান্ত ও এর আশেপাশের অঞ্চলকে সুরক্ষিত করা হয়। 

বিশেষ করে পরিখা এবং প্রতিরক্ষার একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয় যা এখন ক্রিমিয়ার সীমান্তে বিভিন্ন গ্রামজুড়ে বিস্তৃত। স্কাইস্যাট এবং প্ল্যানেট ডটকম দ্বারা সানাদকে দেওয়া চিত্র অনুসারে, একই সময়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামরিক ঘাঁটি নির্মাণ ও সম্প্রসারণ করাও হয়।

গত ১ এপ্রিল তোলা ছবিতে আরও দেখা যায়, ক্রিমিয়ার কর্তৃপক্ষ বন্দর এলাকার মধ্যে বেশ কয়েকটি নতুন ভবন এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও সেভাস্তোপল বন্দরে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের একটি ডকে সামুদ্রিক বাধা স্থাপন করেছে।

এদিকে, গত কয়েক মাস ধরে ক্রিমিয়ার রাশিয়ান চাকরির ওয়েবসাইটগুলোতে দুর্গ নির্মাণের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিখাগুলো এখনো পুরোপুরি কার্যকর না হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে জনবলের ঘাটতি।

নিরাপত্তা সংস্থা গ্লোবাল গার্ডিয়ানের সিনিয়র গোয়েন্দা বিশ্লেষক জেভ ফেইন্টুচ ফটোগ্রাফগুলো দেখার পরে আল জাজিরাকে বলেন, কোনও ছবির কোনও পরিখাই ১০০ শতাংশ সম্পূর্ণ নয়। এ থেকে বোঝা যায় সমস্ত কাজ এখনও চলমান, কারণ ট্রেঞ্চ নেটওয়ার্কগুলো সংযুক্ত নয় এবং সম্পূর্ণ যোগাযোগ পরিখার অভাব রয়েছে। 

তিনি আরও বলেন, উত্তর ক্রিমিয়ার পরিখাগুলো থেকে বোঝা যায় যে রাশিয়া ইউক্রেনকে উত্তর দিক দিয়ে স্থল হামলা চালানো থেকে বিরত রাখতে কাজ করছে, যা ইউক্রেনের একমাত্র প্রবেশপথ। 

আরও দক্ষিণের পরিখা এবং দুর্গগুলো থেকে বোঝা যায়, প্রথম প্রতিরক্ষা লাইনের সফল লঙ্ঘন ই৯৭ ও ই১০৫ হাইওয়ে বরাবর অগ্রসর হতে পারে বলে ধারণা করছে রাশিয়া। 

লুহানস্ক ও দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো দখলের চেষ্টা করার সময় রুশ সেনা হতাহতের কথা উল্লেখ করে ফেইন্টুচ বলেন, নতুন রাশিয়ান প্রতিরক্ষামূলক লাইনগুলো এই মহাসড়কের পাশে ‘চোক পয়েন্ট’ তৈরি করতে টপোগ্রাফি এবং বিদ্যমান গ্রামগুলোকে কাজে লাগায়৷ যদি রাশিয়ানরা ক্রিমিয়াতে নিজেদেরকে প্রতিরোধমূলক অবস্থানে খুঁজে পায়, তাহলে তারা ইউক্রেনীয় সেনাদের সাথেও একই আচরণ করবে। 

গত সেপ্টেম্বরে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনি এবং লেফটেন্যান্ট জেনারেল মাইখাইলো জাব্রোডস্কি একটি কৌশলপত্র লেখেন, যেখানে তারা ক্রিমিয়াকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ‘মাধ্যাকর্ষণ কেন্দ্র’ হিসাবে বর্ণনা করেন। এই অঞ্চলকে ব্যবহার করে রাশিয়া সারাজীবন ইউক্রেনকে হুমকি দিতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তারা। 

কৌশলপত্রে বলা হয়, ক্রিমিয়া রাশিয়ান আগ্রাসনের দক্ষিণ কৌশলগত প্রান্তে যোগাযোগের লাইনের ভিত্তি ছিল এবং আছে। উপদ্বীপটি উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য মোতায়েন এবং বস্তুগত সম্পদ সরবরাহের সক্ষমতা দেয়।

আরও পড়ুন: ফ্রেঞ্চ আল্পসে তুষারধসে চারজন নিহত

ইউক্রেনীয় বাহিনী গত সেপ্টেম্বরে খেরসন এবং খারকিভের হাজার হাজার বর্গকিলোমিটার দখলকৃত ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু ফেইন্টুচ বিশ্বাস করেন ক্রিমিয়ার ব্যাপারটি ভিন্ন গল্প হতে পারে।

তিনি বলেন, ‘ক্রিমিয়া এই গ্রহের কৌশলগত রিয়েল এস্টেটের সবচেয়ে প্রতিরক্ষাযোগ্য অংশগুলোর মধ্যে একটি। এতে আপনি যা চান তা সবই রয়েছে- গভীরতর প্রতিরক্ষা, অত্যন্ত সীমিত এবং সংকীর্ণ অ্যাক্সেস পয়েন্ট, এয়ার কভার এবং ব্ল্যাক সি ফ্লিট...আমরা যদি একটি আক্রমণ দেখতে পাই, তাহলে সংঘর্ষ আরও খারাপের দিকে মোড় নিতে বাধ্য’।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর