বাড়ছেই কলকাতার তাপমাত্রা

বেড়েই চলেছে কলকাতার তাপমাত্রার পারদ। 

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। 

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে আরও ৩ ডিগ্রি বেশি।

শহরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই জানিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম ধীরে ধীরে বাড়তে পারে। ইতোমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। 

বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

এর আগে, পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কিছু রাজ্যে টানা কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 


একাত্তর/জো