তুরস্কের নতুন পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ

মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তুরস্ক। 

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের পরিচালনায় এটি উৎক্ষেপণ করা হয়। খবর: আনাদোলু এজেন্সি।

স্যাটেলাইটির নাম এই আইএমইসিই। এটি রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ। উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রো-অপটিক্যাল ক্যামেরা দিয়ে সারা বিশ্বের ছবি তুলতে সক্ষম আইএমইসিই। স্যাটেলাইটটি শুক্রবার উৎক্ষেপণের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা বিলম্বিত হয়।

আইএমইসিই কক্ষপথে থাকাকালীন প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, নগরায়ন, কৃষি ও বনায়ন নিয়ে কাজ করবে।

আরও পড়ুন: দুবাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত ১৬

উৎক্ষেপণের পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, তুরস্ক নিজেই আইএমইসিই-এর নকশা, উৎপাদন, একীকরণ এবং পরীক্ষা চালিয়েছে। আইএমইসিই উৎক্ষেপণের পর এখন তার্কসাত-৬ উৎক্ষেপণের পরিকল্পনা করছে আঙ্কারা। এতে মহাকাশে তুরস্কের স্যাটেলাইটের সংখ্যা ১০-এ পৌঁছাবে।


একাত্তর/জো