দুবাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত ১৬

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১০:১৪ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: গালফ নিউজ।

দুবাইয়ের সিভিল ডিফেন্সের এক মুখপাত্র রোববার জানান, দুবাইয়ের সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত ৯ জনকে উদ্ধার করা হয়। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এরপর দুবাই সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটি টিম ১২টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নির্বাপণে পোর্ট সৈয়দ ফায়ার স্টেশন ও হামরিয়াহ ফায়ার স্টেশন সহায়তা দেয়। দুপুর দুইটা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মেক্সিকোয় ওয়াটারপার্কে গুলিতে শিশুসহ নিহত সাত

সিভিল ডিফেন্সের মুখপাত্র আরও জানান, ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। প্রাথমিক তদন্তে ভবনটির সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


একাত্তর/জো 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর