ইকুয়েডরের বন্দর নগরী গুয়ায়াকিলের একটি জেলখানায় সংঘর্ষে অন্তত ১২ জন কারাবন্দি নিহত হয়েছে।
শনিবার ইকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।
শুক্রবার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার লিটোরাল পেনিটেনশিয়ারিতে দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে ১২ বন্দি নিহত হয়। এই কারাগারটি ‘গুয়াইয়াস ১’ নামেও পরিচিত।
প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লিটোরাল পেনিটেনশিয়ারিতে ১২ জন বন্দির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নিহতদের শরীরে গুলির আঘাত রয়েছে বলে প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত বুধবার এই কারাগারেই ছয় বন্দির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর বৃহস্পতিবার কারাগারের বাইরে একটি রেস্তোরাঁয় ভাড়া করা খুনিরা তিন নারী কারারক্ষীকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: মহাকাশে তুরস্কের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইকুয়েডরের কারাগারগুলোতে সংঘর্ষের আটটি ঘটনা ঘটে। এসব ঘটনায় চারশোর বেশি বন্দি নিহত হয়েছে।
একাত্তর/জো