ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৩১, বহু কারাবন্দী আহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই।

রোববার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কারাগারে স্থানীয় সময় রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। কারা কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপি'কে এসব তথ্য নিশ্চিত করেছে। 

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মাচালা কারাগারে মোট ৩১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে ২৭ জন নিজেরা নিজেদের শ্বাসরোধে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে, যার ফলে তাদের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ আরও বলেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ফরেনসিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে তথ্য যাচাই করতে উপস্থিত রয়েছেন।

মাচালার কারাগারের এই হত্যাকাণ্ডটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা। ইকুয়েডরের কারাগারগুলো প্রতিদ্বন্দ্বী মাদকপাচারকারী চক্রের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। 

লাভজনক কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ৫০০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এলিট পুলিশ বাহিনী তৎক্ষণাৎ কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, তারা মৃতদের পরিচয় প্রকাশ করেনি এবং সংঘর্ষটি গ্যাংগুলোর মধ্যে নতুন একটি সংঘর্ষ ছিল কি না, তা নিশ্চিত করেনি।

এর আগে গেলো সেপ্টেম্বরের শেষের দিকে, মাচালার কারাগারে আরেকটি সশস্ত্র সংঘর্ষে ১৩ জন বন্দী এবং একজন কারা কর্মকর্তা নিহত হন।

আরবিএস
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর