এক যুগ পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
মে মাসের প্রথম সপ্তাহের অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি এই সফর করবেন।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় এক যুগ পরে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী।
সর্বশেষ ২০১১ সালে ভারত সফর করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী।
মুমতাজ বলেছেন, এসসিও বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিলাওয়াল। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এ বৈঠক।
আরও পড়ুন: কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত
তিনি আরো জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও এসসিওর বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্করের আমন্ত্রণেই ভারতে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।
একাত্তর/আরবি