ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজে এক খতিবকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
ইরানভিত্তিক পার্সটুডে জানায়, শুক্রবার (২১ এপ্রিল) দক্ষিণ-পূর্ব ইয়েমেনের শাবওয়া প্রদেশের বিহান শহরে ওই ঘটনা ঘটে।
আনাতোলি বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি গতকাল ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। খুতবা শেষে মুসল্লিদের উপস্থিতিতেই অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। এ সময় তার গাড়িতে থাকা সন্তানরা ও একাধিক নিরাপত্তা কর্মী আহত হন।
ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী মুহাম্মদ কিরান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা
শেখ আবদুল্লাহ আলবানি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহ বা রিফর্ম পার্টির সদস্য হওয়ার পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি শাবওয়ার গভর্নর আওয়াদ আল-আওলাকি এ হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট করার পাশাপাশি খুনিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার দাবি জানিয়েছেন।
একাত্তর/আরবিএস