মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তিনি ২০২৪ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ইঙ্গিত আসছিলো তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
জো বাইডেনের বয়স এখন একাশি বছর। ইতিমধ্যেই মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি তিনি। সামনেরবার নির্বাচিত হয়ে এসে পূর্ণ মেয়াদ শেষ করতে পারলে তার বয়স হবে ছিয়াশি।
বাইডেন ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে করে রিপাবলিকানদের পরাজিত করেন।
বাইডেনের জন্য আশার কথা হচ্ছে এখনও পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে জন্য তার সামনে তেমন কোন বড় প্রতিদ্বন্দ্বী নেই। যার অর্থ তার প্রার্থীতার পথ প্রায় মসৃণ।
তবে সাম্প্রতিক জরিপ বলছে, তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে দলের সমর্থকদের ভেতর বিভেদ রয়েছে। এনবিসি নিউজের একটি জরিপে দেখা গেছে ৭০% আমেরিকান এবং মাত্র অর্ধেক ডেমোক্র্যাট সমর্থকেরা মনে করছেন তার আর নির্বাচনে দাঁড়ানো উচিত হবে না।
যারা মনে করছেন বাইডেনের নির্বাচনের লড়া উচিত হবে না- তার মূলত তার বয়সকে উদ্বেগের কারণ হিসাবে উল্লেখ করছেন।
এর জবাবে বাইডেন বলেছিলেন, "লোকেরা আমার বয়স নিয়ে যে প্রশ্ন তোলেন তা বৈধ এবং আমি এর উত্তরে বলবো আপনারা আমার কাজ দেখুন।"
একাত্তর/এআর