ট্রাম্পের সাথে তুলসির বিরোধের নেপথ্য কারণ

আপডেট : ২৩ মে ২০২৬, ১০:১৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান (ডিএনআই) তুলসি গ্যাবোর্ডের আকস্মিক পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখানো হলেও, হোয়াইট হাউসের সাথে তাঁর দীর্ঘ দিনের নীতিগত দ্বন্দ্ব ও রাজনৈতিক মতবিরোধই ছিল এর মূল কারণ। বিশেষ করে ইরান যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ নির্বাচনী বিষয়ে গ্যাবোর্ডের বিতর্কিত কিছু পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সাথে তাঁর সম্পর্ক পুরোপুরি বিষিয়ে তুলেছিল।


২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার (অপারেশন মিডনাইট হ্যামার) আগে থেকেই গ্যাবোর্ডের অবস্থান ট্রাম্পের মনঃপূত ছিল না। ইসরাইল-ইরান সংঘাত নিয়ে গ্যাবোর্ড হোয়াইট হাউসের মূল বার্তার বাইরে গিয়ে কথা বলছিলেন। ট্রাম্পের অসন্তোষ চূড়ান্ত রূপ নেয় যখন গ্যাবোর্ড একটি ভিডিও বার্তায় বিশ্বকে ‘পারমাণবিক ধ্বংসের দ্বারপ্রান্তে’ বলে সতর্ক করেন এবং যুদ্ধবাজদের দায়ী করেন। ট্রাম্প এটিকে তাঁর নীতির পরোক্ষ সমালোচনা হিসেবে দেখেন।

এরপর কংগ্রেসে দেওয়া গ্যাবোর্ডের এক সাক্ষ্য যেখানে তিনি বলেন, ‘ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না’, যা পরে সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসন দাবি করে যে, ইরান পুনরায় পারমাণবিক কর্মসূচি চালুর চেষ্টা করছে।


কিন্তু গ্যাবোর্ড সিনেট কমিটিতে তাঁর লিখিত বক্তব্যে স্পষ্ট জানান, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং তারা তা পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি। যদিও শুনানির সময় তিনি এই অংশটি এড়িয়ে যান, তবে পরে স্বীকার করেন এটাই গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত মূল্যায়ন। এছাড়া ইরান আমেরিকার জন্য কোনো ‘আসন্ন হুমকি’ কিনা, তা বলতেও তিনি অস্বীকৃতি জানান।

সাধারণত ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কাজ হলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় করা, যার সাথে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভোট চুরির' মিথ্যা দাবিকে সমর্থন করতে এবং প্রেসিডেন্টের সুনজরে আসতে গ্যাবোর্ড দেশের অভ্যন্তরীণ নির্বাচনী তদন্তে জড়িয়ে পড়েন।


চলতি বছরের জানুয়ারিতে জর্জিয়ার ফুলটন কাউন্টির নির্বাচন অফিসে যখন এফবিআই তল্লাশি চালায়, তখন গ্যাবোর্ড স্বশরীরে সেখানে উপস্থিত হন। এই ঘটনা তীব্র বিতর্কের জন্ম দেয়, কারণ এফবিআইয়ের ওপর তাঁর কোনো আইনি কর্তৃত্ব ছিল না। চিঠিতে তিনি দাবি করেন,প্রেসিডেন্টের অনুরোধেই তিনি সেখানে গিয়েছিলেন, যা নিয়ে স্বয়ং ট্রাম্পের প্রশাসনই পরে বিভ্রান্তিকর বক্তব্য দেয়।

সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা মনে করেন, গ্যাবোর্ডের এই পদক্ষেপের মাধ্যমে ওয়াটারগেট কেলেঙ্কারির পর তৈরি হওয়া ‘বৈদেশিক ও অভ্যন্তরীণ’ গোয়েন্দা কার্যক্রমের মধ্যকার কঠোর সীমারেখা লঙ্ঘিত হয়েছে। এছাড়া পুয়ের্তো রিকো থেকে ভোটিং মেশিন এনে তদন্ত করার মাধ্যমেও তিনি বিতর্কের সৃষ্টি করেন।


রাজনৈতিক পটভূমি ও বর্তমান অবস্থান

আর্মি রিজার্ভের সদস্য তুলসি গ্যাবোর্ড পূর্বে ডেমোক্র্যাটিক পার্টির একজন জনপ্রিয় কংগ্রেস সদস্য ছিলেন, যিনি প্রথম সামোয়ান-আমেরিকান এবং হিন্দু হিসেবে কংগ্রেসে ইতিহাস গড়েছিলেন। ২০২০ সালে ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদে লড়ার সময় তিনি যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নেন।

দুই বছর পর দল ত্যাগ করে তিনি ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থন করেন এবং তাঁর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ট্রাম্পের ট্রানজিশন টিমে কাজ করার পর তিনি আমেরিকার ১৮টি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ ডিএনআই হিসেবে দায়িত্ব পান। তবে, প্রশাসনের যুদ্ধংদেহী নীতির সাথে তাঁর সাবেক যুদ্ধবিরোধী ভাবাদর্শের অমিল এবং অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণেই শেষ পর্যন্ত তাঁকে এই পদ থেকে বিদায় নিতে হলো।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর