গত কয়েক দিনে বাখমুতের উত্তর ও দক্ষিণের বেশ কিছু পরিমাণ ভূখণ্ড মুক্ত করার দাবি করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনী।
বুধবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এক টেলিগ্রাম বার্তায় একথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
হান্না মালিয়ার বলেছেন, তাদের সেনারা বাখমুতের দক্ষিণ ও উত্তরের শহরতলীতে ২০ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।
তবে, বাখমুতের দিকে এখনও অগ্রসর হচ্ছে রুশ সেনাবাহিনী। তারা প্যারাট্রুপার মোতায়েন করছে এবং কামানের গোলাবর্ষণ করে শহরটিকে ধ্বংস করে দিচ্ছে।
আরও পড়ুন: আবারও গ্রেপ্তারের শঙ্কায় ইমরান খান
তিনি বলেন, শত্রুরা সেনা ও অস্ত্রে এগিয়ে থাকার সুবিধা পাচ্ছে। একই সময়ে ইউক্রেন সেনাবাহিনীর পদক্ষেপের কারণে তারা গত গ্রীষ্ম থেকে বাখমুত দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
একাত্তর/আরএ