আবারও গ্রেপ্তারের শঙ্কায় ইমরান খান

আপডেট : ১৮ মে ২০২৩, ০৪:৩৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করে বলেছেন, পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। যেকোনো সময় আমাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যেতে পারে।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেওয়া ভাষণে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

ইমরান খান বলেন, হয়তো আবার গ্রেপ্তারের আগে এটিই আমার সর্বশেষ বার্তা। আজ আমি ভয় পাচ্ছি। মনে হচ্ছে, পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। আমি আশঙ্কা করছি, আজ যদি সুবিবেচনার চর্চা না হয় তাহলে আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারি, যেখান থেকে ফেরা সম্ভব নাও হতে পারে।

তিনি বর্তমানে লাহোরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া এ দিনও তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সূত্র: ডন

একাত্তর/এআর

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর