২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে।
বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
ফিনল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রাশিয়া থেকে ফিনল্যান্ডে মোট ৬ হাজার তিনজন স্থানান্তরিত হয়েছে। এতে দেশটি অভিবাসনের শীর্ষস্থানীয় দেশে পরিণত করেছে।
প্রায় ৫০ হাজার লোক দেশটিতে স্থানান্তরিত হওয়ায় সামগ্রিকভাবে অভিবাসন বেড়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ২৯ হাজার থেকে ৩৬ হাজার এর মধ্যে ছিল। ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে রাশিয়া থেকে ফিনল্যান্ডে বার্ষিক অভিবাসন ৩,১০০ জনের নিচে ছিল।
ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা বলেন, এই মুহূর্তে রাশিয়া থেকে অনেকেই সরে আসছে। বিষয়টি অবশ্যই ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত।
আরও পড়ুন: রুশ সীমান্তে আরও হামলার হুমকি পুতিন বিরোধীদের
তিনি আরো বলেন, অনেক রাশিয়ান আশ্রয় প্রার্থী হিসেবে এসেছেন, আবার একই সময়ে অনেকেই কাজের সন্ধানে আসছেন।
একাত্তর/আরএ