রুশ সীমান্তে আরও হামলার হুমকি পুতিন বিরোধীদের

আপডেট : ২৫ মে ২০২৩, ১২:৩৭ পিএম

ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীরা জানিয়েছে, তারা আবারও ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করবে এবং হামলা চালাবে।

রাশিয়ান ভলান্টিয়ার কোরের (আরভিসি) কমান্ডার ডেনিস কাপুস্টিন বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা'র।   

চরম ডানপন্থী রুশ জাতীয়তাবাদী ও পুতিন বিরোধী হিসেবে পরিচিত কাপুস্টিন সাংবাদিকদের বলেন, আমি মনে করি আমাদের সেই দিকে (রাশিয়ার ভূখণ্ডে) আবার দেখতে পাবেন।

তাদের অভিযান এখনও চলমান উল্লেখ করে কাপুস্টিন বলেন, প্রায় ৩০ জন যোদ্ধা ছদ্মবেশে এতে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, রাশিয়ান ফেডারেশনের নতুন অঞ্চলে প্রবেশ করা। আপনার একটু ধৈর্য ধরুন এবং মাত্র কয়েকদিন অপেক্ষা করুন। 

এর আগে বেলগোরোদ হামলার দায় অস্বীকার করে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন, চলতি সপ্তাহে বেলগোরোদে চালানো হামলায় 'লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন' এবং 'রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি)' নামক দু'টি গ্রুপের সদস্যরা জড়িত।

image

বেলগোরোদে পুতিন বিরোধীদের ধ্বংস হওয়া সাঁজোয়া যান

অন্যদিকে বুধবার ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করে মস্কো। বাকি হামলাকারীরা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে: ইসি আলমগীর

রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময় হামলাকারীদের ঠেকিয়ে দেয়া হয়েছে এবং বিমান ও গোলা হামলায় তাদের ধ্বংস করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী হামলাকারীদের ইউক্রেনীয় বাহিনীর অগ্রবর্তী দল বলে অভিহিত করেছে মস্কো।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর