পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দুরে একটি ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
পুলিশ বলছে, নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক একটি ভাঙারি কারখানায় কাজ করতেন।
আরও পড়ুন: খার্তুমে আরএসএফ ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা
বিস্ফোরণের সময় পরিবারের সবাই বর্জ্য ঘাঁটাঘাঁটি করছিলেন। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
একাত্তর/আরএ