ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত জো বাইডেন

ভারতের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মর্মাহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, এমন খবরে হৃদয় ভেঙে গেছে।

বাইডেন বলেন, ভয়াবহ ট্রেন সংঘর্ষের খবরে ফার্স্ট লেডি জিল বাইডেন ও তিনি মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ভারতের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানুষও শোকাহত বলে জানান বাইডেন। 

গত কয়েক দশকের মধ্যে ভারতের বিহারের এই ট্রেন দুর্ঘটনাকে সবচেয়ে মর্মান্তিক বলা হচ্ছে। সবশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত আরও ৮০৩ জন। 


একাত্তর/এসজে