আসামে ট্রেনের ধাক্কায় সাত হাতির মৃত্যু, লাইনচ্যুত ইঞ্জিনসহ পাঁচ বগি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একটি হাতি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত ২টা ১৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন হোজাই জেলা অতিক্রম করছিল, তখন হঠাৎ একদল হাতি রেললাইনের ওপর চলে আসে। ট্রেন চালক হাতির পালটিকে দেখতে পেয়ে দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন। কিন্তু রেল কর্তৃপক্ষের দাবি, হাতিগুলো ট্রেনের দিকে ছুটে আসায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

বিস্ফোরণতুল্য এই সংঘর্ষের প্রভাবে ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, ট্রেনের কোনো যাত্রী বা কর্মী আহত হননি। রেলওয়ে সূত্র জানিয়েছে, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কোনো নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডোর’ বা হাতির যাতায়াতের পথ হিসেবে চিহ্নিত ছিল না।

দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সেকশন দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলোকে বর্তমানে বিকল্প পথে ঘুরিয়ে দেয়া হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ এবং রেললাইন মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে।

মালদহ এবং গুয়াহাটি থেকে বিশেষ রিলিফ ট্রেন ও ক্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত ৫টি বগি এবং ইঞ্জিন সরিয়ে রেললাইন মেরামতের কাজ চলছে। শনিবার বিকেলের মধ্যে লাইনটি পুনরায় চলাচলের উপযোগী করার লক্ষ্য রাখা হয়েছে।

আসাম বন দপ্তরের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতিগুলো কেন নির্দিষ্ট করিডোরের বাইরে চলে এসেছিল এবং ট্রেনের গতিসীমা কত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ওই এলাকার অন্যান্য সংবেদনশীল অংশে ট্রেনের গতি কমিয়ে চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের মতে, রেললাইন সম্প্রসারণ এবং দ্রুতগতির ট্রেনের কারণে বন্য হাতির মৃত্যু একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ঘটনা আবারও রেলপথে বন্যপ্রাণীদের নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এলো।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর