জ্বালানি সংকটের কারণে আবারও পাকিস্তানের দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পহেলা জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই তথ্য নিশ্চিত করে বলেন, জ্বালানি সংরক্ষণের জন্য নেয়া পদক্ষেপের অংশ হিসেবে দোকানপাট বন্ধের সুপারিশ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাত আটটার মধ্যে দোকানপাট ও বাণিজ্যিক ভবন বন্ধ করা হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভবনগুলোর এলইডি বাতি ও গিজার বন্ধের সুপারিশ করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে ১০০ কোটি রুপি সাশ্রয় হবে বলে দাবি করেন ইকবাল। তবে, বরাবরের মতো এবারও সরকারের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছেন পাকিস্তানের ব্যবসায়ীরা।
আরও পড়ুন: সিএনএনের চেয়ারম্যান ও সিইও ক্রিস লিস্টের পদত্যাগ
অর্থনৈতিক সংকটের কারণে গত জানুয়ারিতেও পাকিস্তানে রাত আটটার মধ্যে বিপণি বিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ পদক্ষেপের বিরোধিতা করায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
একাত্তর/আরএ