তাজিকিস্তানের সীমান্ত বন্দর দখল তালেবানের

তাজিকিস্তানের সাথে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা।

মঙ্গলবার (২৩জুন) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সব চেকপোস্ট দখলে নেয় তালেবানরা। এ ঘটনার পর সেখানকার চেকপোস্টগুলো ছেড়ে সরে গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেউ কেউ সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।

আফগানিস্তানের উত্তরে কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন। এদিকে, শির খান বন্দর বেদখল হওয়ায় সীমান্তে আটকে পড়েছে অন্তত দেড়'শ পণ্যবাহী ট্রাক।


একাত্তর/এসজে