সীমান্ত পেরিয়ে আসা ২৮ আইএস সদস্যকে হত্যার দাবি কাবুলের

ইসলামাবাদের কড়া প্রতিক্রিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় নুরিকস্তান প্রদেশের কামদেশ জেলায় ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকজন সদস্যসহ একটি সশস্ত্র দল সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে আফগান বাহিনী তাৎক্ষণিক সামরিক অভিযান পরিচালনা করে।

কাবুলের অভিযোগ, এই দলটিতে আফগানিস্তানের সাবেক সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আইএস জঙ্গিরা অন্তর্ভুক্ত ছিল, যাদেরকে সীমান্ত পার করে দিতে পাকিস্তানি মিলিশিয়া বাহিনী সরাসরি সহায়তা ও সমন্বয় করেছে। তবে আফগানিস্তানের এই গুরুতর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, আফগান সীমান্ত সংঘর্ষের সাথে তাদের কোনো নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থার দূরতম যোগসূত্রও নেই। সাবেক আফগান সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, রিক্রুট করা কিংবা আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীকে মদদ দেওয়ার দাবিকে কাল্পনিক অভিহিত করে পাকিস্তান স্পষ্ট জানায়, আফগানিস্তান তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজকে পাকিস্তান সাজানো ও ভুয়া বলে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের ভেতরে পাকিস্তান বিমান হামলা চালনোর পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। পাকিস্তান দাবি করেছিল ওই বিমান হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে, তবে আফগান কর্তৃপক্ষ ও জাতিসংঘের তথ্যানুযায়ী সেখানে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান। এর ঠিক পরপরই সীমান্তে এই বড় ধরনের বন্দুকযুদ্ধ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা মধ্য এশিয়ার এই অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের সলতেয় আগুন ধরিয়ে দিল।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর