পুতিনের ‘হাতে হাত রাখার’ প্রতিশ্রুতি কিমের

শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। 

সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পুতিনের কাছে একটি বার্তায় এই প্রতিশ্রুতি দিয়েছেন কিম। 

কেসিএনএ প্রকাশিত বার্তায় কিম বলেছেন, ‘ন্যায়বিচারের জয় নিশ্চিত এবং রাশিয়ার জনগণ বিজয়ের ইতিহাসে গৌরব যোগ করতে থাকবে’। ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তকে সমর্থন করে রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ প্রদর্শন করেন তিনি।

শক্তিশালী দেশ গড়ার মহান লক্ষ্য পূরণে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে কিম মস্কোর সাথে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানান। 

আরও পড়ুন: পাল্টা আক্রমণে তিনটি গ্রাম মুক্ত করার দাবি ইউক্রেনের

উত্তর কোরিয়া ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। দেশটি গত বছর ইউক্রেন আক্রমণ করার পর মস্কোকে সমর্থন জানায়। 

এজন্য দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ‘আধিপত্যবাদী নীতি’ এবং ‘স্বেচ্ছাচারী আচরণ’কে দোষারোপ করেছে।


একাত্তর/এসজে