ইরান ব্রিকস জোটে যোগ দিতে প্রস্তুত: রাইসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অর্থনৈতিক জোট 'ব্রিকস' এ যোগ দিতে প্রস্তুত ইরান

মঙ্গলবার কারাকাসে ভেনিজুয়েলার যুবকদের সাথে এক বৈঠকে একটি নতুন বহুমুখী বিশ্ব গঠনে আঞ্চলিক সংস্থাগুলোর ক্রমবর্ধমান ভূমিকার ওপরও জোর দেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভেনেজোলানা ডি টেলিভিশনে এ ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়। খবর প্রেস টিভি'র।  

রাইসি বলেন, এ জন্য আমরা সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছি এবং ব্রিকসে যোগদানের জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।

ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের প্রথমত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেছেন, আজ এটি সরকারের একটি সংগঠন, তবে এটি জনগণের সংগঠন হওয়া উচিত।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ খেলছেন না মেসি

উল্লেখ্য, ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।


একাত্তর/আরবিএস