৬০ বছর ধরে ঘুমান না এক ভিয়েতনামী!

মানব শরীরকে বিশ্রামে রাখার অন্যতম উপায় হলো- ঘুম। প্রতিদিনের জীবনচক্রে একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হয় এক মানুষকে। শরীরকে দিতে হয় বিশ্রাম। না হলে নানা ধরনের শারীরিক কষ্ট ও বিপর্যয়ের মুখোমুখি হতে পারে একজন মানুষকে। কিন্তু এরও ব্যতিক্রম হয়।

টানা কয়েক দিন যেখান ঠিকঠাক ঘুম না হলে মানুষের স্বাভাবিক চিন্তার ক্ষমতাই হারিয়ে যায়; সেখানে ভিয়েতনামের এক প্রবীণ ব্যক্তি টানা ৬০ বছর ধরে জেগে আছেন। শুনতে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। এই ভিয়েতনামী ৬০ বছর ধরে জেগেই কাটাচ্ছেন তার জীবন। 

তার নাম নাক থাই এনগক, বয়স ৮০ বছর। তার পরিবার ও প্রতিবেশিরা তাকে কখনই ঘুমাতে দেখননি। এনগক দাবি করেছেন, তিনি গত ৬০ বছরে একবারের জন্যেও ঘুমাননি। না ঘুমিয়েই দিব্যি কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত। 

ছোটবেলায় এনগকের একবার খুব জ্বর  হয়েছিল। আর এর পর থেকে কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি। ১৯৬২ সাল থেকে তিনি এ রকম না ঘুমিয়েই আছেন। প্রচুর ডাক্তার দেখিয়েছেন তিনি। অনেক রকম টেস্টও হয়েছে। কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি।


এমনকী কেউ প্রমাণও করতে পারেননি এনগক কখনও বিশ্রাম নিচ্ছেন। একটানা ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন নাক। তবে একটানা না ঘুমনোর ফলে তার যে কোনও শরারীরিক সমস্যা রয়েছে এমনও নয়। বিখ্যাত এক ইউটিউবার তার উপর একটি ভিডিও বানিয়েছিলেন।

সেখানে তিনি বলেন- অনেক বছর আগে আমি এনগক সম্পর্কে শুনতে পাই। তখন থেকেই তার সঙ্গে আলাপ করার উৎসাহ ছিলো। বিশেষত এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে একজন মানুষ কী ভাবে জেগে থাকতে পারেন, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।  

তিনি আরও বলেন, সেই ১৯৬২ সাল থেকেই তিনি সম্পূর্ণ জেগে। এটি এক রকম বিরল অসুখ। অনেকেই বলেন, যুদ্ধের আতঙ্ক থেকেই তিনি ঘুমাতে পারেন না। এনগকের ঘুমের সমস্যা বুঝতে এই ইউটিউবার অ্যারিজোনা থেকে দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন।


সেখানে এক সেকেন্ডের জন্যেও এনগককে চোখের পাতা ফেলতে দেখেননি। এনগক জানান, সারাদিন গ্রিন টি আর রাইস ওয়াইন খেয়ে থাকেন বলে তিনি এত কাজ করার এনার্জি পান সারাদিনে। ভিয়েতনামের যুদ্ধে তার হাত কাটা গিয়েছিলো।

আরও পড়ুন: পাইলটদের প্রশিক্ষণ নিয়ে ন্যাটোর গড়িমসি, হতাশ জেলেনস্কি

১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্য দিয়ে থাই গিয়েছিলেন, সেই ট্রমা থেকে তিনি আর বের হতে পারেননি। আর এ কারণেই তিনি ঘুমাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসি