পাইলটদের প্রশিক্ষণ নিয়ে ন্যাটোর গড়িমসি, হতাশ জেলেনস্কি

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:০২ পিএম

ন্যাটো সামরিক জোটভুক্ত পশ্চিমা মিত্রদের অঙ্গীকারকৃত ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ বিলম্ব হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সংবামাধ্যম এনএইচকে জানিয়েছে, শনিবার রাজধানী কিয়েভে জেলেনস্কি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, রাশিয়া মারাত্মক হুমকির সৃষ্টি করছে। রুশ দখলাধীন জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে একটি স্থানীয় পর্যায়ের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি চলছে বলেও দাবি করেন তিনি। 

পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের জন্য ইউক্রেনের অনুরোধের পুনরাবৃত্তি করেন তিনি বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে মিত্র দেশগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছালেও এখন পর্যন্ত এর কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।

অংশীদার দেশগুলোর এত সময় নেয়ার কারণ তিনি বুঝতে পারছেন না বলেও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

এদিকে শুক্রবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে, ধারণার চেয়ে ধীর গতিতে ইউক্রেনের পাল্টা হামলা শুরুর কারণ সম্পর্কে জানতে চাইলে কিয়েভের পশ্চিমা সমর্থকদের নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনিও তার হতাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: কলম্বিয়ার মাঝ আকাশে দুই ফাইটার জেটের সংঘর্ষ

যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে জালুঝনি বলেন, এটি কোনো প্রদর্শনী নয়, প্রতিদিন, প্রতি মিটারের জন্য রক্ত ঝরছে। তিনি জোর দিয়ে বলেন যে, পশ্চিমা দেশগুলো থেকে দ্রুততার সঙ্গে ইউক্রেনে পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্রের সরবরাহ এসে পৌঁছাচ্ছে না।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২৩শে জুন থেকে ইউক্রেনীয় বাহিনী নিশ্চিতভাবে খেরসনের দনিপ্রো নদীর পূর্ব তীরে একটি ধ্বংসপ্রাপ্ত সেতুর নিকটে পুনরায় সেনা মোতায়েন আরম্ভ করেছে।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর