সম্প্রতি জাপান সরকার পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্ক (অবিবাহিত) সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা ২০ শতাংশের নিচে নেমে এসেছে।
সংবাদমাধ্যম এনএইচকে জানায়, জাপানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় গত বছর জুন মাসে জরিপটি পরিচালনা করে এবং প্রায় দুই লাখ চার হাজার পরিবার এতে অংশ নেয়।
জরিপে দেখা গেছে, ১৮ বছরের কম বয়সী একটি বা একাধিক শিশু সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা প্রথমবারের মত এক কোটির নিচে নেমে আনুমানিক ৯৯ লক্ষ ১৭ হাজারে দাঁড়িয়েছে।
দেশটিতে আগে এ ধরনের পরিবারের সংখ্যা আগে ছিল মোট পরিবারের ১৮ দশমিক ৩ শতাংশ, বর্তমানে যা ২০ শতাংশের নিচে নেমে এসেছে।
জরিপে আরও দেখা গেছে, দেশটিতে আনুমানিক ৩১ দশমিক ২ শতাংশ পরিবারে ৬৫ বা তার বেশি বয়সী ব্যক্তিরা হয় একা বসবাস করছেন অথবা ১৮ বছরের কম বয়সীদের সাথে বাস করছেন। প্রথমবারের মতো এই সংখ্যা ৩০ শতাংশের বেশি হয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে ক্রমবর্ধমান জন্মহার হ্রাসের প্রবনতার প্রতিফলন ঘটছে এ জরিপে।
আরও পড়ুন: সেই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
এর আগে, জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক নাগরিক সন্তান চান না, একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের জরিপে উঠে আসে এমন তথ্য। এতে নড়েচড়ে বসে সরকার।
এদিকে দেশটির সরকারি তথ্য বলছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।
সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল, জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।
একাত্তর/আরবিএস