শিশুদের স্যোসাল মিডিয়া ব্যবহার বন্ধে ফ্রান্সে নতুন আইন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। শিশুদের হাতে ডিজিটাল পর্দার লাগাম টানতে ফের এক নতুন ও কড়া আইনের খসড়া পেশ করেছে তার প্রশাসন।

গেল আগস্টের মাঝামাঝি সময়ে ফ্রান্সের সাংবিধানিক পরিষদ সরকারের আগের প্রস্তাবটি এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছিল। আদালত সোজা জানিয়ে দেয়, ওই আইনের কিছু ধারা নাগরিকেদের মতপ্রকাশের স্বাধীনতায় অহেতুক হস্তক্ষেপ করছে। তবে পিছু হটার পাত্র নন মাখোঁ।


সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গর্জে উঠে তিনি লেখেন, কঠোর ও কৌশলগত কাজ শেষে সরকার আজ নতুন খসড়াটি ইউরোপীয় কমিশনকে অবহিত করছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নীতিমালার সাথে ফরাসি এই নতুন আইনের কোনো সংঘাত আছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রেসিডেন্ট মাখোঁর মেয়াদ আগামী বছরই শেষ হতে চলেছে। কিন্তু বিদায় নেওয়ার আগেই কোমলমতি শিশু-কিশোরদের সোশাল মিডিয়ার আসক্তি ও ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এই নিষেধাজ্ঞা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে চান।

শিশুদের সামাজিক মাধ্যম থেকে দূরে রাখার এই ঝোঁক শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ থাকছে না। ম্যাঁক্রোর স্বপ্ন, পুরো ইউরোপ মহাদেশজুড়েই চালু হোক এমন নিয়ম। ম্যাঁক্রোর এই ডিজিটাল লড়াইয়ে সুর মেলাতে প্রস্তুত ইইউ প্রধান উরসুলা ফন ডার লিয়েনও।


চলতি সপ্তাহেই ব্রাসেলসে দেওয়া এক ভাষণে পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের লাগাম ধরার বিষয়ে তিনি বড় ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

কিশোর মনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিষাক্ত প্রভাব, মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ঝুঁকি এবং নিরাপত্তার অভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ এখন তুঙ্গে। তাই তো ফ্রান্সের এই নতুন চালে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শিশুদের জন্য ডিজিটাল দুনিয়ার মুক্ত দরজা খুব শীঘ্রই এক বিশাল তালা দিয়ে বন্ধ হতে চলেছে!

তথ্যসূত্র: এএফপি

একাত্তর/এআরএস
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর